Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

মানিকগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

admin • 16 Jan 2023, 08:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মানিকগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৫২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

এ ঘটনাটি ঘটে ১৫ জানুয়ারি রোববার বিকেলে শিবালয় ইউনিয়নের বড় আনুলিয়া গ্রামে। আজ সোমবার সকালে শিশুটির বাবা থানায় এসে অভিযোগ দিলে পুলিশ ধর্ষক আব্দুর রাজ্জাক (৫২) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 

ভিকটিমের বাবা জানান, মাঠে ছাগল নিয়ে যাওয়ার সময় আমার ৫ বছরের শিশুকে সরিষার ফুল দেওয়ার কথা বলে নিয়ে যায়। শিশুটিকে বাড়ির পাশে ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে তার মা-বাবার কাছে ঘটনা বলে।

ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে ওসি শাহ নূর এ আলম জানান, ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আব্দুর রাজ্জাক শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।