Sunday, 4 October 2026
শিরোনাম
সারা দেশ

মাদকের টাকার জন্য সৎ মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

• • পঠিত 24 বার
শেয়ার করুন:
মাদকের টাকার জন্য সৎ মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
অভিযুক্ত যুবক মো. আশিক- ছবি সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকের টাকার জন্য সৎ মাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার ধরমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত নারীর নাম আয়েশা বেগম (৩৫)। অভিযুক্ত যুবকের নাম মো. আশিক (২৫)। তিনি ধরমপুর গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, আশিক নিয়মিত মাদক সেবন করতেন।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে আশিক তার সৎ মা আয়েশা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় আশিক ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে সৎ মায়ের পেটে জখম করে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

 

 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। পলাতক অভিযুক্ত আশিককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।