Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয় রাজনীতি

মহিলা দলের র‌্যালি পুলিশি বাধায় পণ্ড

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মহিলা দলের র‌্যালি পুলিশি বাধায় পণ্ড

বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের র‌্যালি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।

 

র‌্যালিটি স্কাউট মার্কেটের সামনে রাস্তায় যেতেই পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে মহিলা দলের নেতাকর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধায় তারও সম্ভব হয়নি।

   

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমার রহমান বক্তব্য রাখেন।

 

এ ছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানসহ অনেকেই উপস্থিত ছিলেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।