Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ জাতীয় রাজনীতি

মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা স্থগিত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা স্থগিত

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সাড়ে ১৬হাজারের বেশি মানুষ নিহতসহ অসংখ্য মানুষ আহত হওয়ার প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবারের (৯ ফেব্রুয়ারি) পদযাত্রা স্থগিত করেছে বিএনপি। বুধবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে মোবাইলে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সৈয়দ প্রিন্স জানান, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির আজ বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কেই ১২ হাজার ৩৯১ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়ার সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মারা গেছেন প্রায় চার হাজার বেশি মানুষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।