Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

মধ্যরাতে বিএনপি নেতা ব্যারিষ্টার অসীমের বাসায় অভিযান

admin • 05 Nov 2023, 08:01 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মধ্যরাতে বিএনপি নেতা ব্যারিষ্টার অসীমের বাসায় অভিযান

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

   

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে অসীমের ধানমন্ডির বাসা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তারা বাসার গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে।

   

এসময় প্রায় ঘণ্টাব্যাপী বাসার বিভিন্ন কক্ষে ব্যারিষ্টার অসীমের খোঁজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার স্ত্রী-সন্তানরা এ সময় বাসায় অবস্থান করলেও ব্যারিষ্টার অসীম বাসায় ছিলেন না। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

   

আজ (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টাব্যাপী বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয়বারের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। গত ২ নভেম্বর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।

   

এর আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে গত ৩১ অক্টোবর থেকে টানা তিনি অবরোধ কর্মসূচিত পালন করে বিএনপির। সেই অবরোধ শেষ হওয়ার দিন আবারও দলটি নতুন করে কর্মসূচি ঘোষণা করে।

   

এদিকে, গতকাল শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আটটার মধ্যে রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ ও সাইবোর্ডে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে, এসব আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে, বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধেও দেশে সব ধরনের পরিবহন চালানোর ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।