Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

ভারতেই থাকছেন শেখ হাসিনা

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ভারতেই থাকছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে সোমবারই (৫ আগস্ট) ভারতে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি এখন যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। তবে এখনো ব্রিটিশ সরকার তার আবেদন মঞ্জুর করেনি। তাই যুক্তরাজ্য আশ্রয় না দেয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা।

 

এনডিটিভির খবর অনুযায়ী, সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ভারতে থাকার বিষয়ে তার সাময়িক অবস্থান অনুমোদন করেছে ভারতীয় সরকার।

ডেইলি সান জানিয়েছে, যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করেছেন শেখ হাসিনা। আর এই সময়ের মধ্যে তাকে ভারত সর্বাত্মক লজিস্টিক সহায়তা দেবে। তবে তাকে ভারতে সাময়িকভাবে থাকার অনুমতি দেয়া হয়েছে। শুধু যুক্তরাজ্যে যাওয়ার আগপর্যন্ত।

সংবাদমাধ্যমটি বলছে, এখন পর্যন্ত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিয়তা দেয়া হয়নি।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। শুধুই তাই নয়, পদত্যাগের পরপরই ৭৬ বছর বয়সী এই নেত্রী হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। এ সময় ছোট বোন শেখ রেহেনা তার সঙ্গে ছিলেন।

সূত্র: এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।