Monday, 19 October 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

• • পঠিত 22 বার
শেয়ার করুন:
ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে টিকে থাকতে ভারতের বিপক্ষে রিজওয়ানদের জয়ের বিকল্প নেই বললেই চলে। আর তাদের হারাতে পারলে ভারত এক পা রাখবে সেমিতে। সমীকরণ যখন এমন, তখন রোহিত বাহিনীকে ২৪২ রানের লক্ষ্য দিলো রিজওয়ানরা।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে খুব একটা সুবিধা করতে পারে নাই পাকিস্তান। ৫০ ওভারের দুই বল বাকি থাকতেই অলআউট হয়ে গেছে রিজওয়ানরা।

 

শুরুতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে শেষের আগেই দুই ওপেনার ইমাম (১০) ও বাবরের (২৩) উইকেট পতনে অতিরিক্ত চাপ আসে পাক ব্যাটারদের ঘাড়ে। সেখান থেকে টুকটাক করতে করতে রানের চাকাও ঘোরাতে থাকেন কাপ্তান রিজওয়ান ও সৌধ শাকিল। এদিন সাকিল ফিফটি (৬২) তুলতে নিতে পারলেও কাছাকাছি গিয়ে সাজঘরে ফেরেন রিজওয়ান (৪৬)। এই জুটির সংগ্রহ ১০৪ রান। তবে এর পর আর বড় কোনো জুটি গড়া হয়নি।

 

মাঝখানে খুশদিল শাহ (৩৮) ও সালমান আগার ব্যাটে (১৯) কিছু রান থাকলেও অন্যদের স্কোর উল্লেখ করার মতো নয়। শেষে ইনিংসের দুই বল হাতে থাকতেই সব উইকেট খোয়ায় রিজওয়ান বাহিনী। পাকিস্তানের ইনিংসে বান্ডারি ছিল ১৪টি, আর ওভার বাউন্ডারি তিনটি।

 

ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদব তিনটি, হার্দিক পাণ্ডিয়া দুটি এবং হার্সিত রানা, আকসার প্যাটেল ও রবীন্দ্র জাদেজা নেন একটি করে উইকেট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।