Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় সারা দেশ ক্যাম্পাস

বেরোবিতে বিদ্যুৎ সাশ্রয়ে ক্লাস বন্ধ,দিনে-দুপুরে জ্বলছে বাতি

admin • 08 Sep 2022, 05:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেরোবিতে বিদ্যুৎ সাশ্রয়ে ক্লাস বন্ধ,দিনে-দুপুরে জ্বলছে বাতি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সপ্তাহে তিন দিন ক্লাস বন্ধ ঘোষণা করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। কিন্তু ক্লাস বন্ধের দিনে ও বিশ্ববিদ্যালয় ভবনের বাহিরে দিনের বেলায় বাতি জ্বলতে দেখা গেছে।

   

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর বাইরে লাগানো প্রায় সবগুলো লাইট জ্বলছে, তখন বাজে সকাল সাড়ে ১১ঃ১৫ টা। এ ছাড়া ক্যাম্পাসের আরো বেশ কয়েকটি বাতি জ্বলতে দেখা গেছে।

 

সপ্তাহে তিন দিন বন্ধের পাশাপাশি পরিবহন কমাতে বিশ্ববিদ্যালয়টি প্রতি বৃহস্পতিবার অনলাইনে ক্লাস কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে।

 

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্ন শাখার সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেন," সম্ভবত ক্যাম্পাসে বিদ্যুতের কোনো কাজ হচ্ছে, এ জন্য লাইট জ্বালিয়ে রাখা হতে পারে"।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।