Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় সারা দেশ ক্যাম্পাস

বেরোবিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে প্রদর্শনী

admin • 28 Aug 2022, 02:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেরোবিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে প্রদর্শনী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের একদল শিক্ষার্থীরা হাতের তৈরি প্রাচীন, মধ্যযুগ,সুলতানি ও মোঘল আমলের বিভিন্ন স্থাপত্য ও নিদর্শনের নমুনা প্রদর্শনী করেছেন।   (২৮ আগস্ট) রবিবার সকাল ১০ টায় কলা অনুষদের নিচে শেখ রাসেল মিডিয়া চত্বর সংলগ্ন মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।   এই প্রত্নতত্ত্ব প্রদর্শনীতে বেরোবির ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন- মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর উয়ারী-বটেশ্বর, ষাট গম্বুজ মসজিদ কান্তজীউ মন্দির, আহসান মঞ্জিল সহ প্রভৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রদর্শন করেছেন।   ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সোহাগ আলী বলেন, "প্রত্নচর্চায় নিয়োজিত এসব শিক্ষার্থীরা প্রত্ননিদর্শনের অনুসন্ধান, খনন, সংরক্ষণ, প্রদর্শন এবং গবেষণার মাধ্যমে পূর্বপুরুষের জীবনযাত্রা ও সংস্কৃতির চালচিত্র তুলে ধরে ইতিহাস বিনির্মাণ ও সত্যায়ন করে থাকেন।   এ শাস্ত্রের চর্চা ইতিহাসের সত্যতা দেয়, প্রত্নতত্ত্বের অধ্যয়ন একজন শিক্ষানবিশকে তার চারপাশের বিষয়ে সচেতন হতে এবং একজন ভাল পর্যবেক্ষক হতে সাহায্য করে। এ চর্চা নিজের অতীত, নিজ পরিচয় সম্পর্কে আরও গভীরে গিয়ে জানতে সহায়তা করে।ফলে শিক্ষার্থীরা তাত্ত্বিক ও প্রায়োগিক উভয় শিক্ষার হাতেখড়ি পান"।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।