Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বৃষ্টির কারণে ১৫ ওভারের ম্যাচ হলে যত ওভারে জিততে হবে বাংলাদেশকে

admin • 25 Jun 2024, 08:25 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বৃষ্টির কারণে ১৫ ওভারের ম্যাচ হলে যত ওভারে জিততে হবে বাংলাদেশকে

সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে আফগানিস্তান।

টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় তারা। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখবে আফগানরা। 

সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনেও। তবে সেক্ষেত্রে টাইগারদের দিতে হবে কঠিন পরীক্ষা, মেলাতে হবে সমীকরণ। আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য বাংলাদেশকে টপকাতে হবে ১২.১ ওভারের মধ্যে। অবশ্য শেষ বলে ছক্কা মারলে সে সুযোগ থাকবে ১২.৫ ওভার পর্যন্ত। 

আপাতত বৃষ্টির কারণে বন্ধ রয়েছে ম্যাচ। যদি বৈরি আবহাওয়ার কারণে ওভার কমিয়ে ১৫ ওভারের ম্যাচ হয় সেক্ষেত্রে বাংলাদেশকে ম্যাচ জিততে ৭.২ ওভারে করতে হবে ৯৪ রান। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।