Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

চলমান একদফা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বুধবার (২০ ডিসেম্বর)  নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। হরতাল-অবরোধের পাশাপাশি এটি হবে এবার সরকারের ‘একতরফা’ ভোট প্রত্যাখ্যানে দলটির উদ্বুদ্ধকরণ কর্মসূচি।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‌‘বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।’

 

রুহুল কবির রিজভী বলেন, ‘গোটা জাতি এক ভয়ংকর অন্ধকার জঙ্গলে বাস করছে। যেখানে চারিদিকে ঘিরে আছে ভয় ও আতঙ্কের ব্যারিকেড। এ ভয় ও আতঙ্ক তৈরি করাই হয়েছে একদলীয় নির্বাচনকে সুসম্পন্ন করা, ভোটারবিহীন নির্বাচনকে নিশ্চিত করার জন্য। এ ব্যাপারে শেখ হাসিনা একেবারেই বেপরোয়া।’

 

‘উনি ভাবছেন রাশিয়া আছে, ভারত আছে … আমার আবার ভয় কীসের? রাশিয়া ও ভারত আমাকে সমর্থন দিলে আমার কীসের ভোট সেন্টার লাগবে, কীসের ভোটার লাগবে, কীসের স্বচ্ছ নির্বাচন লাগবে?’

 

রিজভী বলেন, ‘তাদের (রাশিয়া ও ভারত) কর্তা ব্যক্তিরা মাঝে-মধ্যে স্টেটমেন্ট দিচ্ছেন। তা তারা দেবেনই। বাংলাদেশে গণতন্ত্র থাকুক বা না থাকুক… এতে তো ভারতের কোনো কিছু যায় আসে না, আর রাশিয়ার তো মোটেও যায় আসে না। নিজের দেশে গণতন্ত্রের বিশাল ঘাটতি একনায়তন্ত্রের শাসন। তাদের সমর্থনে শেখ হাসিনার আজকে পোয়া-বারো।’

 

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার এবং আটটি মামলায় ৭৯৫ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে দাবি করেন রিজভী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।