Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে জায়গা পেল বাংলাদেশ

admin • 18 Nov 2024, 09:30 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে জায়গা পেল বাংলাদেশ

লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রচুর সমর্থক রয়েছে বাংলাদেশে। তবে কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আলাদাভাবে চিনেছে ফুটবল বিশ্বকাপ।

 

কারণ, আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা এতটাই অভিভূত ছিল যে বিশ্বকাপ জয়ের উৎসবে দেশটিতে উড়েছে বাংলাদেশের পতাকাও।'

 

এ ছাড়াও বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সমর্থকদের ছবি ও ভিডিও পোস্ট করতেও দেখা গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। এবার লাল-সবুজের বাংলাদেশকে আরও একবার চমক দিয়েছে আর্জেন্টাইনরা।'

 

শুক্রবার নিজেদের ভেরিফায়েড এক্সে নতুন জার্সি নিয়ে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যেখানে দেখা যায় নতুন জার্সি পরে প্রকাশ্যে আসেন লিওনেল মেসি ও ডি পলরা।'

 

আলবিসেলেস্তেদের নতুন জার্সিতে আকাশি নীল রং অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই। উজ্জ্বল হয়েছে সোনালি রঙে এএফএ ও অ্যাডিডাসের লোগো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।