বিশৃঙ্খলা আর কেন্দ্রীয় নেতাদের অসন্তোষ প্রকাশের মাধ্যমে শেষ হলো ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এর সম্মেলন।
আজ ২ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলন৷ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের৷ এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দীর্ঘদিন পর হওয়া সম্মেলন নিয়ে ছিলোনা কোনো উৎসবের আমেজ৷ মাঠ জুড়ে বিশৃঙ্খলায় অসন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, "এরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছাত্রলীগ নয়" বার বার নিষেধ করা সত্ত্বেও বক্তব্যের মাঝে স্লোগান দেওয়া আর ব্যানার উঁচু করে রাখা কে কেন্দ্র করে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের৷
এসময় আয়োজক দের উপর বিরক্ত হয়ে বক্তব্য না দিয়েই মঞ্চ ত্যাগ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ন সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক সহ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য সম্মেলনের তারিখ ঘোষণার পর কমিটি দেওয়া, আর্থিক লোনদেন করা সহ বেশ কিছু অভিযোগ ছিলো ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে।
এছাড়াও সম্মেলনের মঞ্চে ব্যানারে ছিলোনা ছাত্রলীগের মুলনীতি শীর্ষক শিক্ষা, শান্তি, প্রগতি লেখা৷ সম্মেলনে আসা নেতাকর্মীরা এই বিষয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন "আয়োজক কমিটি এই সম্মিলন আয়োজনে ব্যর্থ হয়েছে৷ এসময় তারা আগামীতে যোগ্য নেতৃত্বের আশা ব্যক্ত করেন।





