Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
ক্রিকেট খেলাধুলা

বিপিএল শুরু ২৭ ডিসেম্বর, থাকছে না তিন ফ্র্যাঞ্চাইজি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বিপিএল শুরু ২৭ ডিসেম্বর, থাকছে না তিন ফ্র্যাঞ্চাইজি

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আলোচনায় ছিল বিপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ। অবশেষে আজ সেই আলোচনার সমাপ্তি ঘটেছে। আসন্ন বিপিএল নিয়ে আজ কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লীগের পরবর্তী আসরের সময়ও জানিয়েছেন বিসিবি সভাপতি।

 

বাংলাদেশ প্রিমিয়ার লীগের পরবর্তী আসর শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি এ কথা জানিয়েছেন।

 

বিপিএলের তারিখ ঘোষণা করতে গিয়ে ফারুক আহমেদ বলেন, ‘বিপিএল নিয়ে আলাপ করেছি (আজকের সভায়)। টিম ৯৫ শতাংশ কনফার্ম। টিম ৩ টা পরিবর্তন হয়েছে। নিয়মকানুন নিয়ে আলাপ হয়েছে। ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং ম্যাচ শুরু ২৭ ডিসেম্বর।‘

 

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই গুঞ্জন ছিল একাধিক ফ্র্যাঞ্চাইজিকে আগামী বিপিএলে দেখা যাবে না। অবশেষে তাই হয়েছে, আসন্ন বিপিএলে দলের মালিকানায় থাকছে না আগের বিপিএলের তিন ফ্র্যাঞ্চাইজি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগামী বিপিএলে থাকছেন না জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ আমি ফ্র্যাঞ্চাইজিদের ইন্টারভিউ করেছি, যারা আসতে চায়।

 

এর মধ্যে ঢাকা নবাব নামে হয়তো আসতে চায়, এখনো সিউর না ওরা নাম রিভিল… করেছে কিনা… ওরা খেলতে চায়। চট্টগ্রামের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ফিরেছে। প্রথম অথবা দ্বিতীয় আসরে খেলেছিল… এরপর রাজশাহীর একটা দল খেলতে ইচ্ছা পোষণ করেছে। আমরা তিনটা দলকে নির্বাচন করেছি। আগের ঢাকা, আগের চট্টগ্রাম ও কুমিল্লা থাকছে না।‘

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।