Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

বিচারককে জুতা নিক্ষেপে আটকের ৭ ঘণ্টা পর তরুণীর মুক্তি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিচারককে জুতা নিক্ষেপে আটকের ৭ ঘণ্টা পর তরুণীর মুক্তি

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তির মৃত্যুর পর তার মেয়ের দায়ের করা একটি হত্যা মামলায় আসামীদের জামিন দেয়ায় পঞ্চগড়ে এক বিচারককে লক্ষ করে জুতা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

 

এ ঘটার পর মামলার বাদী তরুণী মিনারা আক্তারকে (২৫) আটক করে রাখার ৭ ঘন্টা পর মামলা দায়ের শেষে জামিনে মুক্তি দিয়েছে একই আদালতের বিচারক।

 

সোমবার (১১ ডিসেম্বর) রাতে ৮ টায় জামিনে মুক্তির বিষয়টি  দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে  নিশ্চিত করেন পঞ্চগড় জেলা জজ আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন।

 

এর আগে সকাল সাড়ে ১১টার সময় পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত-১ এর বিচারক অলরাম কার্জীর আদালতে জুতা নিক্ষেপের এ ঘটনাটি ঘটে বলে অভিযোগ উঠে। পরে ঘটনার পর ৭ ঘন্টা ওই তরুণীকে আটকের পর পুলিশি হেফাযতে রাখা হয়।

 

জানা গেছে, ঘটনার পর থেকে ওই তরুণীকে আদালতে পুলিশি হেফাযতে রাখা হয়। এদিকে তার বিরুদ্ধে একটি সিআর মামলা দায়েরে পর সন্ধায় মেজবা ওয়ানুল করিম বসুনিয়া ওরফে বাবু নামে একজন অ্যাডভোকেট ৫ হাজার টাকার বেল্ড বন্ডের মাধ্যমে নিজ জিম্মায় জামিন আবেদন করলে জামিন মঞ্জুর করে তাকে জামিনে মুক্তি দেন আদালত। মূলত আদালত অবমাননা ও হোট্টগোল করার অভিযোগ তুলে তার বিরুদ্ধে সিআর মামলা দায়ের করা হয়।

 

পুলিশ পরিদর্শক জামাল হোসেন জানান, ঘটনার পর মিনারা নামে ওই তরুণীর বিরুদ্ধে তাজুল ইসলাম নামে একজন কর্মচারী বাদী হয়ে সিআর মামলা দায়ের করে। এর পর ৫ হাজার টাকার বেল্ড বন্ডের মাধ্যমে তাকে জামিন করা হয়।

 

এর আগে গত ৫ ডিসেম্বর জমি নিয়ে বিরোধে মৃত্যু হয় মিনারার বাবা ইয়াকুব আলীর। ওই দিনই রাতেই মিনারা বাদী হয়ে ১৯ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার আসামীদের মধ্যে প্রধান আসামীসহ ৩ জন বাদে ১৬ আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করে।

 

তবে নিহতের পরিবার বিচারকের উপর হামলার বিষয়টি অস্বীকার করে বলেন টাকার বিনিময়ে বিচারক অন্যায় ভাবে আসামীদের জামিন দিয়েছে। এ ঘটনায় ক্ষোভে মিনারা আদালত প্রাঙ্গনে চিৎকারসহ আর্তনাদ করলে তাকে আটক করে আদালত কোর্ট পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।