Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

বিএনপির সঙ্গে এখন আর সংলাপের কোনো সুযোগ নাই : ওবায়দুল কাদের

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বিএনপির সঙ্গে এখন আর সংলাপের কোনো সুযোগ নাই : ওবায়দুল কাদের

বিএনপির সঙ্গে এখন আর সংলাপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এর পেছনে কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনের জন্য এখন সময় খুবই কম।

 

আজ বুধবার সকালে ওবায়দুল কাদের সঙ্গে সাক্ষাত করতে সচিবালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন কাদের।

 

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এখন আর সংলাপের সুযোগ নেই বিএনপির সঙ্গে। কারণ সময় খুব কম। তফসিল হয়ে গেলে নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশ।

 

ওবায়দুল কাদের আরও বলেন, সংলাপ যদি করতেই হয়, তবে সেটা হবে শর্তহীন। সেটা আগেই বলেছি।

   

তিনি আর বলেন, সংলাপ যদি করতে হয় সব দলের সাথেই করতে হবে। এক দুটি দলের সাথে করলে তো আর হবে না। কিন্তু সময় খুব অল্প। ইসি তফসিল ঘোষণা করে ফেলবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।