Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরী গ্রেপ্তার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরী গ্রেপ্তার

বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আলতাফ হোসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

   

র‌্যাব জানিয়েছে, ২৮ অক্টোবর রাজধানীতে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে। তাকে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়।

 

এদিকে, গতরাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে। তবে ব্যারিস্টার অসীম বাড়িতে ছিলেন না। কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন সহিংসতার ঘটনায় বিএনপির বিভিন্ন নেতাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

   

ইতোমধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও তৃণমূলের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।