Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই গ্রেপ্তার চলছে: আফরোজা আব্বাস

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই গ্রেপ্তার চলছে: আফরোজা আব্বাস

বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই দলটির সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের অন্যান্য জেষ্ঠ্য নেতা গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, আজ রাত ৮ টার দিকে বাসার কর্মচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ডিবি।

 

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন শহীদবাগ এলাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ মঙ্গলবার রাতে এ তথ্য জানান।

 

তিনি বলেন, পুলিশ হত্যার মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।