Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

বিএনপিকে ক্ষমা চাইতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিএনপিকে ক্ষমা চাইতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শনিবার সকালে নগরীর আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান মন্ত্রী।

 

এ সময় ড. একে আব্দুল মোমেন বলেন, বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে, তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে। এর জন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কার করা উচিত। একই সঙ্গে বিএনপির নেতাদের প্রতি সন্ত্রাস ও মিথ্যাচারের পথ ছেড়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

   

ইউনাইটেড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও জনপ্রিয় প্রিমিয়াম সুপারস্টোর ইউনিমার্ট সম্প্রতি সিলেটের আম্বরখানা পয়েন্টে এর ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে।

   

এটি ঢাকার বাইরে তাদের প্রথম আউটলেট। এ আউটলেটে ইউনিমার্ট, শেফ’স টেবিল, ক্রিস্প, ইনডালজ ও ফার্মেসি চেইন ওয়েলবিয়িংসহ গ্রুপের সব ব্র্যান্ডগুলো এক ছাদের নিচে থাকবে।

   

আউটলেট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনউদ্দিন হাসান রশীদ, ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুরতজা জামান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।