Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
জেলার খবর সারা দেশ

বাস-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাস-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ময়মনসিংহের ফুলপুরে বাস-পিকআপ-অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত (৩০) যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।   বুধবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে ফুলপুর-তারাকান্দা সীমান্তের ধলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।     তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী মন্ডল এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ফুলপুর-তারাকান্দা সীমান্তের ধলি নামক স্থানে আসতেই বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।     এসময় বাসের সঙ্গে অন্য এক অটোরিকশারও সংঘর্ষ হয়। এতে বাস ও অটোরিকশা রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্ততপক্ষে আরও ১৫ জন।   পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৩ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠায়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।