Monday, 19 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ সারা দেশ জেলার খবর

বাস ছিটকে ব্রিজের নিচে,আহত ১৪

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বাস ছিটকে ব্রিজের নিচে,আহত ১৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় চলন্ত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে ব্রিজের নিচে পড়ে গেছে। এতে বাসের অন্তত ১৪ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সোমবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সাতকানিয়া নয়াখাল তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন- আল আমিন (২১), হালিমা বেগম (১৬), শারমিন আক্তার (২৫), একরাম (৩২), মুহাম্মদ নাসির উদ্দিন (২৭), মোহাম্মদ আব্দুল্লাহ (১২), মুহাম্মদ সরওয়ার কামাল (৩৫), আবুল হাশেম (৪৫), জেসমিন আক্তার (৩৫), মুহাম্মদ জায়াদ (৫), ফরিদা আক্তার (১৭), মাহমুদা খাতুন (৬০) ও হাসান নুর(১৮)। সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস.এম হুমায়ুন কার্ণায়েন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি। এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।