Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

বাফুফে থেকে কাজী সালাউদ্দিনের বিদায়

admin • 23 Oct 2024, 09:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাফুফে থেকে কাজী সালাউদ্দিনের বিদায়

আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন। ঐদিন আগামী চার বছরের জন্য নতুন সভাপতি পাবে দেশের ফুটবল। সেই সঙ্গে শেষ হবে বাফুফেতে কাজী মো. সালাউদ্দিন অধ্যায়।

দীর্ঘ ১৬ বছর বাফুফেতে একসঙ্গে কাজ করা অনেক কর্মকর্তা কর্মচারী নেই। অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে ইন্তেকাল করেছেন।

বর্তমানে যারা আছেন তাদের কাছ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন কাজী সালাউদ্দিন। তার বিদায়ী বক্তব্য ছিল সংক্ষিপ্ত। 

তিনি সবাইকে দোয়া করেছেন, নিজের জন্য দোয়া চেয়েছেন। সেই সঙ্গে দেশের ফুটবলের উন্নতি কামনা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।