Thursday, 3 September 2026
শিরোনাম
অর্থ-বাণিজ্য

বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট

admin • 04 Jan 2023, 08:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট

বাজারে ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৮ জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা এ নোট পাওয়া যাবে।

বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই সম্বলিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামী রোববার (৮ জানুয়ারি) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, যা পরবর্তীসময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

‘নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।