Thursday, 3 September 2026
শিরোনাম
অর্থ-বাণিজ্য জাতীয়

বাজারে আসছে ১০০ ও ২০০ টাকার নতুন নোট

admin • 19 Jun 2023, 06:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাজারে আসছে ১০০ ও ২০০ টাকার নতুন নোট

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ১০০ ও ২০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে আসছে। মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পাওয়া যাবে।

 

সোমবার (১৯ জুন) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

নতুন মুদ্রিত ১০০ ও ২০০ টাকা মূল্যমান নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে।

 

নতুন মুদ্রিত বর্ণিত নোট দুটির পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০ ও ২০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও চালু থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।