Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ছাড়ে না: শামীম ওসমান

admin • 22 Nov 2023, 09:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ছাড়ে না: শামীম ওসমান

আগুনসন্ত্রাসী ও মজুদদারদের হুঁশিয়ার করে নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে কাউকে ছড়ে না।

 

বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ইব্রাহিম টেক্সটাইল মিল মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি মিছিলের আগে সমাবেশে এ কথা বলেন তিনি। অংশ নেওয়ার আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

 

নারায়ণগঞ্জ৪-আসনের এই সংসদ সদস্য বলেন, পরিকল্পিতভাবে একটা মহল নির্বাচনের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা সময় এমন ছিল যে, মনে করা হতো বঙ্গবন্ধুর হত্যার বিচার এই দেশে হবে না। যুদ্ধাপরাধীদের বিচার হবে না। বিচার কিন্তু ঠিকই হয়েছে, দোষীরা ফাঁসিতে ঝুলেছে।

 

তিনি বলেন, শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসেন তবে, যারা মজুদদার, যারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটিয়ে সাধারণ মানুষের পেটে লাথি দিয়েছেন, যারা পরিকল্পিতভাবে জিনিসপত্র মজুদ করে নিজের মুনাফা লুটার চেষ্টা করেছেন, এবং যারা আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন, তারা জেনে রাখুন; বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে কাউকে ছড়ে না।

 

তিনি আরও বলেন, জাতির পিতার কন্যা সব কিছু ছাড় দিবেন, কিন্তু যারা জনগণের পেটে লাথি দেয়, যারা জনগণকে কষ্ট দেয়, সে যেই হোক না কেন, এমনকি আমি শামীম ওসমান হলেও তিনি ছাড় দিবেন না। তাদের বুকের ওপর পাড়া দিবেন তিনি, এটা আমার বিশ্বাস।

 

নেতা-কর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, আপনারা সজাগ থাকবেন, সামনের ৮-১০ দিন আরও ক্রাইসিস (সঙ্কট) সৃষ্টির চেষ্টা করা হবে। শয়তান যেমন আল্লাহর রহমতের সাথে পারে না, ওই অপশক্তিরাও শেখ হাসিনার সাথে পারবে না। আল্লাহর রহমত তার সাথে আছে, সামনে বিজয় সুনিশ্চিত।

 

শামীম ওসমান আরও বলেন, আমরা খেলবো। তো কাদের সাথে খেলবো? খেলার মাঠেতো কেউ নাই। ওরা (বিএনপি-জামায়াত) রাতের বেলায় চোরের মত নামে। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। ওদেরতো আমরা মানুষ মনে করি না। আমরা মনে করি তারা ইবলিশ শয়তানের বংশধর। কারন যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে তারা আর যাই হোক মানুষ হতে পারে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।