বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস মিলনায়তনে বিইপি’র আয়োজনে আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
অনুস্ঠানে বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, এমপি। বিশেষ অতিথি ছিলেন,সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জামান আক্তার।
এসময় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওবিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগন সভায় উপস্থিত ছিলেন। পরে মানবিক কর্মসূচির অংশ হিসেবে রিকশাচালকদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।





