Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

বাংলাদেশে চালু হচ্ছে রেল অ্যাম্বুলেন্স

admin • 19 Jul 2022, 02:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাংলাদেশে চালু হচ্ছে রেল অ্যাম্বুলেন্স
মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এর  উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে তে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে রেলওয়ে এ্যাম্বুলেন্স সেবা। এই  উদ্যোগ কে স্বাগত জানাচ্ছে সর্বসাধারণ। যদিও উন্নত রাষ্ট্রগুলোতে রেলওয়ে এ্যাম্বুলেন্স অনেক আগ থেকেই চলে আসছে। কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো এই অতিপ্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় রেলমন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন। এতে করে দূরদূরান্ত থেকে মুমূর্ষু রোগীদের রেলওয়ে তে করে সহজেই ঢাকায় আনা সম্ভব হবে। এমনকি দীর্ঘ যাত্রাপথে কেউ অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স সেবা দেওয়া যাবে। এ বিষয়ে মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ডেইলি মিরর অফ বাংলাদেশ কে বলেন, " বাংলাদেশের মানুষ এখন রেলওয়ে তে যাতায়াতে স্বাচ্ছন্দবোধ করে! রেলওয়ে যাত্রীসেবা অত্যাধুনিক করতে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ মোতাবেক কাজ করে যাচ্ছি। রেলওয়ে এ্যাম্বুলেন্স সেবা আধুনিকায়নে নতুন মাত্রা যোগ করবে!
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।