Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

বসিক নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক টিম গঠন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বসিক নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক টিম গঠন

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন সমন্বয়ক টিম গঠন করেছে আওয়ামী লীগ।

 

বুধবার (১৭ মে) রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ টিমটি গঠন করা হয়।

 

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের টিম লিডার হিসেবে রয়েছেন দলের কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। সমন্বয়ক হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও যুগ্ম-সমন্বয়ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

 

এছাড়া সদস্য হিসেবে রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, মো. গোলাম কবীর রাব্বানী চিনু প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।