Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয় রাজনীতি

বলে লাভ নেই, আমি উত্তর দেব না: জামায়াত প্রসঙ্গে ফখরুল

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বলে লাভ নেই, আমি উত্তর দেব না: জামায়াত প্রসঙ্গে ফখরুল
জামায়াতে ইসলামী ২০–দলীয় জোট ছেড়ে যাচ্ছে কি না, সে প্রশ্নের কোনো জবাব দিলেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেছেন, ‘বলে লাভ নেই। কারণ, আমি উত্তর দেব না। আপনারা কী বলবেন, সেটা আমি জানি।’ আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবকে জামায়াতের জোট ছাড়ার বিষয়ে প্রশ্ন করা হয়। সারা দেশে বিএনপির কর্মসূচিতে ক্ষমতাসীনদের হামলার ঘটনা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের উত্তর না পেয়ে এক সাংবাদিক বলেন, ‘এটাতে আমার গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে।’ তখন হেসে বিএনপি মহাসচিব বলেন, ‘আমারও গণতান্ত্রিক অধিকার আছে উত্তর না দেওয়ার।’ এর আগে গতকাল রোববার বিকেলে একই স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকেও এ প্রশ্ন করা হয়েছিল। তখন তিনিও কোনো জবাব দেননি। এ বিষয়ে তখন পর্যন্ত বিস্তারিত কিছু জানেন না বলে মুচকি হেসে সংবাদ সম্মেলন শেষ করেন রিজভী। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে তাঁকে বলতে শোনা যায়, ‘২০–দলীয় জোট আর কার্যকর নেই। বিএনপি এই জোট কার্যকর করতে চায় না। বছরের পর বছর ধরে এই ধরনের অকার্যকর জোট চলতে পারে না। আমরা তাদের (বিএনপি) সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। এর সঙ্গে তারা ঐকমত্য পোষণ করেছে। তারা আর কোনো জোট করবে না। এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’ মিরর/ হিমেল
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।