Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় রাজনীতি

বর্তমান সরকার সমর্থনহীন : মির্জা ফখরুল

admin • 06 Sep 2022, 06:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বর্তমান সরকার সমর্থনহীন : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকারের পেছনে জনগণের সমর্থন নেই। সেজন্য এখন পর্যন্ত সেই শক্তি নিয়ে এ সরকার কোনো কাজ করতে পারেনি।’ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের অভিন্ন সমস্যাগুলো রয়েছে, অভিন্ন নদীর পানিবণ্টন সমস্যা, সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা ও অন্য যে সমস্যা তা সমাধানে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কিছুই করতে পারেনি।’ প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘গতকালও বলেছি, উনি তো প্রত্যেকবার গেছেন। আমাদের অনেক আশা দিয়ে গেছেন। তিস্তা চুক্তি সই হবে, ওমুক হবে, তমুক হবে- সেটা এখন পর্যন্ত কোনোটাই হয়নি।’ ফখরুল বলেন, ‘গোটা গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশের জনগণের যেটা মূল চাহিদা, তা হলো গণতান্ত্রিক সরকার, সুষ্ঠু অবাধ নির্বাচন। সেই ব্যাপারে বিশ্বের গণতান্ত্রিক দেশের সরকারগুলো তাদের ভূমিকা পালন করবে।’ বিএনপির এ নেতা বলেন, ‘আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, ১০০ বিলিয়ন ডলার সাহায্যের মাত্র ৩০ শতাংশ কাজ হয়েছে। আর কোনো কাজ হয়নি। আমি আবারও বলছি, ওনি ফিরে আসুন। কী কী আনছেন বাংলাদেশের মানুষের জন্য, সেটাই হবে এ সফরের সাফল্য।’ এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রমুখ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।