Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
জাতীয় জেলার খবর

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত ঘোষণার পর বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। শুক্রবার (১২ মে) রাত পৌনে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

 

তিনি বলেন, ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের বিষয়ে বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। বরিশাল নদী বন্দর এখনো বিপদ সংকেতের আওতায় নেই।

 

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হবে।

 

এদিকে বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলায় ৫৪১টি আশ্রয়ন কেন্দ্র, ৮৯৯ মেট্রিক টন চাল, ৯ লাখ নগদ টাকা, ৫ হাজার কম্বল, ১৩ বান্ডিল টিন, দুই হাজার স্বেচ্ছাসেবক, ১১টি কন্ট্রোল রুম, ১১টি মেডিকেল টিম এবং সহযোগী ২০টি বেসরকারি সংস্থা প্রস্তুত রাখা হয়েছে। ৫৪১টি আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৭০ হাজার ৫ শ মানুষ এবং ৫০ হাজার গবাদিপশু আশ্রয় নিতে পারবে।

তিনি জানান, মানুষকে সতর্ক করতে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া মৎসজীবীসহ নদী-তীরবর্তী মানুষদের আগে ভাগে নিরাপদ স্থানে যাওয়ার জন্য আহবান জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।