Monday, 19 October 2026
শিরোনাম
প্রবাস

বদলে গেলো টুইটারের লোগো

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বদলে গেলো টুইটারের লোগো

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তবে এতে ব্যবহারকারীদের সুবিধার চেয়ে অসুবিধাই হচ্ছে বেশি। গত বছর ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে সমালোচনা যেন পিছু ছাড়ছে না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির।

ব্লু টিক সাবস্ক্রিপশন নিয়ে এসেছে বহুদিন আগেই।

বিনামূল্যে টুইটার ব্যবহার প্রায় নিষিদ্ধই হয়ে যাচ্ছে। গতকাল, অর্থাৎ ২৩ জুলাই ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন যে বদলে যেতে পারে টুইটারের লোগো। এবার সত্যিই বদলে গেলো টুইটারের সেই চিরচেনা লোগো। টুইটারের ব্লু বার্ডের বদলে এখন দেখা যাচ্ছে ইংরেজি বর্ণ ‘এক্স’ ।

টুইটার হেডকোয়ার্টারের দেয়ালে নতুন লোগোর ছবিও পোস্ট করছেন টুইটার প্রধান ইলন মাস্ক। জানালেন, এক্স হিসেবেই পরিচিতি পাবে টুইটার। এমনকী এক্সডটকম ওয়েবসাইট দিয়েও টুইটারে প্রবেশ করা যাবে।

 

এর আগেও একবার টুইটার থেকে পাখিকে বিদায় জানিয়ে সারমেয়র মুখকে লোগো করেছিলেন তিনি। ব্যবহারকারীদের পছন্দ না হওয়ায় তা দ্রুত পরিবর্তন করা হয়।

 

মাস্ক জানিয়েছেন, তিনি এক্স কর্পোরেশন নামের সঙ্গে জুড়ে দিলেন টুইটারকে। নতুন যে অ্যাপ আসবে তা এক্স নামেই পরিচিত হবে।

এরই মধ্যে নিজের টুইটার অ্যাকাউন্টের ছবি পরিবর্তন এক্স সাইন করেছেন মাস্ক। যদিও ব্যবহারকারীরা টুইটারের নীল পাখিকে ভীষণ মিস করবেন বলে জানাচ্ছেন অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

গত বছর ৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিকানা কিনে নেন মাস্ক। এরপর প্রতিষ্ঠানটির ব্যবসায়িক নাম এক্স কর্পোরেশনে পরিবর্তন করেন।

 

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক টুইটারে কেনার পর এর বিজ্ঞাপনী আয় ৫০ শতাংশ কমেছে। বহুল আলোচিত ব্লু ব্যাজ সাবস্ক্রিপশন চালু করেও টুইটারের ব্যবসায়িক অবস্থান লাভজনক অবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে তিনি সাফল্য পাচ্ছেন না।

 

টুইটারের নগদ প্রবাহ এখনও পর্যন্ত নেগেটিভ অবস্থানে রয়েছে। কারণ বিজ্ঞাপন সংক্রান্ত আয় প্রায় ৫০ শতাংশ কমেছে। এছাড়াও একটি বড় ঋণের বোঝা রয়েছে। সম্প্রতি এমনটাই জানিয়েছিলেন ইলন মাস্ক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।