Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
ক্রিকেট খেলাধুলা

বড় হারের পথে বাংলাদেশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বড় হারের পথে বাংলাদেশ

ফিরে গেলেন সাকিবও। রান উঠানোর চেষ্টায় ছিলেন বাহাতি এই ব্যাটসম্যান। কিন্তু কুলদ্বীপের বলে বোল্ড হয়ে ফিরলেন সাকিব। ৫০ বলে করলেন ৪৩ রান। ১২৪ রান তুলতেই ফিরে গেলেন পাঁচ ব্যাটসম্যান। বাংলাদেশের স্কোর ২৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান। 

 

এর আগে এলবিডব্লিউ হয়েছেন ইয়াসির আলী, ৩০ বলে ২৫ রান করে। আম্পায়ার মাইকেল গফ নট আউট দিয়েছিলেন, তবে সফল হয়েছে লোকেশ রাহুলের রিভিউ। 

 

শুরুতে ৩ উইকেট হারানোর পর অন্যতম লক্ষ্য হতে পারে ম্যাচ শেষের দিকে নিয়ে যাওয়া। চট্টগ্রামের এ উইকেটে থিতু হতে পারলে বড় স্কোর খুব কঠিন নয়। আপাতত অবশ্য বড় একটি জুটি লাগবে বাংলাদেশের। 

 

অক্ষর প্যাটেলের বলে সরে গিয়েছিলেন অফ স্টাম্পের বাইরে। তবে সুইপের চেষ্টা ব্যর্থ হলো মুশফিকুর রহিমের। মিস করে হারালেন লেগ স্টাম্প। ১৩ বলে ৭ রান করেই আউট মুশফিক।

 

সাকিবের সঙ্গে তার জুটিতে উঠেছে ২৬ রান। সিরাজকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দিলেন লিটন। ২৬ বলে ২৯ রানের ইনিংসে মেরেছিলেন দারুণ চারটি বাউন্ডারি, তবে বাংলাদেশ অধিনায়ক থামলেন এখানেই। ৪৭ রানে বাংলাদেশ হারাল দ্বিতীয় উইকেট।

 

পঞ্চম ওভারে প্রথমবারের মতো এলেন স্পিনার। অক্ষর প্যাটেলকে তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিলেন এনামুল। ৩৩ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।