Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

বঙ্গবন্ধু রেল‌সেতু‌র পিলারে ধাক্কা দিয়ে ডুবে গেল ভল‌গে‌ট

admin • 16 Jul 2023, 08:37 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধু রেল‌সেতু‌র পিলারে ধাক্কা দিয়ে ডুবে গেল ভল‌গে‌ট

টাঙ্গাইলে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল‌সেতু‌তে বালুবাহী ভল‌গে‌টের ধাক্কা লে‌গেছে। এতে ভল‌গে‌টটি ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে যমুনা নদী‌তে ত‌লি‌য়ে গেছে। পরে ভলগেটে থাকা ৬ জন সাঁত‌রি‌য়ে পা‌ড়ে উঠে জীবন বাঁচি‌য়ে‌ছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার সকা‌লে সিরাজগঞ্জ থে‌কে টাঙ্গাইলের দি‌কে বালুবাহী এক‌টি ভল‌গেট যা‌চ্ছিল। এসময় ভল‌গেটটি নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর ৬ নম্বর পিলা‌রের সঙ্গে ধাক্কা লা‌গে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব নৌপু‌লিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল জানান, সকা‌লের দি‌কে এক‌টি ভল‌গেট বালু নি‌য়ে যাওয়ার সময় স্রো‌তের কার‌ণে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রেল সেতুর ৬ নম্বর পিলা‌রের সঙ্গে ধাক্কা লা‌গে। ভল‌গেট‌টি থাক্কা লাগার পর ৭ নম্বর পিলা‌রের কা‌ছে গি‌য়ে ডু‌বে যায়। এসময় ভল‌গেটে থাকা ৬ জন সাঁত‌রিয়ে পা‌ড়ে উঠে আসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।