Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদ হেফাজতের

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদ হেফাজতের

গাজায় অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় সাত শতাধিক ফিলিস্তিনি নাগরিক নিহত ও কয়েক হাজার নাগরিক আহত হয়েছেন।সোমবার এক বিবৃতিতে ইসরাইলের নৃশংস এবং নির্মম এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান বলেন, হানাদার ইসরাইলি বাহিনী ৭৭ বছর ধরে ফিলিস্তিনের জনগণের আবাস ভূমি ও সমগ্র বিশ্বের মুসলমানদের দ্বিতীয় প্রধান পুণ্যভূমি মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে। এছাড়া ৭৭ বছর ধরে ইসরাইলিরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় ও সব শান্তিকামী জনসাধারণের পক্ষ থেকে অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর এ বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেডে নেমেছে। ইসরাইলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্যয় নেমে আসছে। তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী, শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।

তারা সুস্পষ্টভাবে হিউম্যান রাইটস লংঘন করছে। অথচ এ অবস্থা থেকে উত্তরণে জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলো এবং শক্তিধর দেশগুলো দৃশ্যমান ও কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের এ দ্বিমুখী মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে নেতৃদ্বয় এখনই ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে জাতিসংঘসহ সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকেও এ ব্যাপারে আনুষ্ঠানিক জোরালো নিন্দা ও প্রতিবাদ জানানোর অনুরোধ জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।