Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

ফরম বিক্রি শুরু হলেও নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত নয়: চুন্নু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ফরম বিক্রি শুরু হলেও নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত নয়: চুন্নু

জাতীয় পার্টি নির্বাচনের প্রক্রিয়া শুরু করলেও তা নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

 

তিনি বলেন, আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে, নির্বাচন সুষ্ঠু হবে সেই আস্থা এখনও পুরোপুরি আসে নাই।

 

আজ সোমবার (২০ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন।

 

জাপা মহাসচিব বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একটা শিডিউল ঘোষণা করেছে। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আশা করেছি, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সে নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে। সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

 

আমরা সেই নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছি। নির্বাচনে যাওয়ার জন্য প্রাথমিক কাজগুলোর সর্বশেষ হলো মনোনয়ন ফরম বিক্রি। আমাদের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী বাছাই করবে, তারপর প্রার্থী চূড়ান্ত হবে।

   

তিনি আরও বলেন, আমরা নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করেছি, কিন্তু এটাই আমাদের নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

   

নির্বাচনে যাওয়ার জন্য যা করতে হয় তা আমরা করছি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, ভোটাররা যেন নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে কেন্দ্রে এসে, এমন আস্থা যাতে সৃষ্টি হয় আমরা সংশ্লিষ্ট মহলকে সেই অনুরোধ জানাই।

   

নির্বাচন নিয়ে আওয়ামী লীগ-বিএনপিকে সংলাপে বসার আহ্বানও জানান তিনি। বলেন, সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে, তবে এখনও সময় আছে আলোচনায় বসার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।