Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

‘প্রার্থনা করি খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন’

admin • 09 Oct 2023, 07:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
‘প্রার্থনা করি খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমি মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন বরাবরের মতো।

খালেদা জিয়ার চিকিৎসার মেডিকেল বোর্ড আজ বলেছে- তার লিভার প্রতিস্থাপন করা দরকার। তার মৃত্যু ঝুঁকিও রয়েছে। এ অবস্থায় বিদেশে চিকিৎসা নিতে দেওয়া উচিত কিনা- এমন প্রশ্নে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমি প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। তিনি যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান সেজন্য সরকার আন্তরিক এবং সব ধরনের সহযোগিতা করছে।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, সেটি আদালতের এখতিয়ার। তাদের সেটি করতে হলে আদালতের শরণাপন্ন হতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।