Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জেলার খবর সারা দেশ

প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবন্ধী এক তরুণীকে (১৭) গোপন আস্তানায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক লীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ ওই শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করে।

   

অভিযুক্ত মাহবুব হাসান রিতু চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারীরিক প্রতিবন্ধী ওই তরুণীকে মাহবুব হাসান রিতু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা গুলবাগ-বেলতলা জামে মসজিদের পাশে মো. সালাউদ্দিন ওরফে কচি মিয়ার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন।

   

এ ঘটনায় পরদিন বিকেলে সদর মডেল থানায় ওই তরুণীর মা মামলা দায়ের করেন।

   

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, মো. সালাউদ্দিন ওরফে কচি মিয়ার বাসা ভাড়া নেওয়ার বিষয়টি মাহবুব হাসান রিতুর বাড়ির লোকজনও জানেন না। তিনি সেখানে গোপনে বাসা ভাড়া নিয়ে মাদক সেবন ও নানারকম অপকর্ম করেন বলে অভিযোগ রয়েছে।

   

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, ধর্ষণ মামলায় শ্রমিক লীগ নেতা মাহবুব হাসান রিতুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা পেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরর/ আসিফ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।