Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

পেটে ক্ষুধা রেখে সংস্কারের কথা কারো ভালো লাগে না: মান্না

• • পঠিত 39 বার
শেয়ার করুন:
পেটে ক্ষুধা রেখে সংস্কারের কথা কারো ভালো লাগে না: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সবার আগে ক্ষুধা নিরসনে সরকারের কাজ করা উচিত। কারণ পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না।

 

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নতুন বাজার এলাকায় দলটির ঢাকা মহানগর উত্তরের জনসভায় এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, আজ সবার মুখে দেশ বদলের আকাঙ্খা। মানুষ সংস্কারও চায় এবং ভোটও চায়। বিদেশীরা কেউ ড. ইউনূসকে টাকা ধার দেয়নি। তবে ৮ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে। এ সময় শেখ হাসিনা কখনও জনগণের কল্যাণে কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৯ কোটি মানুষই দরিদ্র। এর মধ্যে ৬ কোটি মানুষের কোনো আয় নেই। নাগরিক ঐক্য ক্ষমতায় যেতে পারলে প্রতিটি দরিদ্র পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।