Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

পুলিশ এখন মন্ত্রীদের সুরে কথা বলছে : রিজভী

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
পুলিশ এখন মন্ত্রীদের সুরে কথা বলছে : রিজভী

বিএনপির মহাসমাবেশ হবে নয়া পল্টনেই, পুলিশ এনিয়ে কথা বলে রাজনৈতিক দলের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র নেতাদের।

 

বুধবার (২৫ অক্টোবর) দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দলের কর্মকাণ্ড এখন পুলিশের উপর নির্ভর করছে, তারা এখন মন্ত্রীদের সুরে কথা বলছে।

 

রিজভী বলেন, পুলিশের এমন আচরণেই মনে হয় দেশের মানুষ এখন পরাধীন। বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সবকিছুই এখন পুলিশে হাতে বলা চলে।

এই দেশে ভিন্ন দল, ভিন্ন মত প্রকাশ করার কোনো অবকাশ নেই।

অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, নেতাকর্মীদের তারা প্রতিদিনই হত্যার হুমকি দিচ্ছে। হেফাজতের মতো পরিণতি হবে বলে ভীতি প্রদর্শন করা হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রীই তো অনেক কথা বলেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।