Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পঞ্চগড়ে ধানখেত দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল সমিজ উদ্দিন (৫৩) নামের এক কৃষকের। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে জেলার সদর উপজেলার সাতমেড়া ইউপির অন্তর্গত দশমাইল মুহুরীজোত (ওজোন স্টেশন) এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সমিজ উদ্দিন ওই ইউনিয়নের মুহুরীজোত বাসিন্দা ও ওই গ্রামের জসির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে সমিজ উদ্দিন বাড়ির পাশে দশমাইল মুহুরীজোত (ওজোন স্টেশন) এলাকায় নিজের ধানখেত দেখতে যান। আইলে হাটার সময় ওই এলাকায় ওজোন স্টেশনের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক লিকেজ হয়ে থাকা এক তারে স্পৃষ্ট হয়ে তিনি খেতেই জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এই মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে ।

সাতমেড়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি সাংবাদিকদের বলেন, ঘটনাটি শোনার পর থানা পুলিশকে খবর দিলে ধানখেত থেকে মরদেহ উদ্ধারের পর সুরতহাল নির্ণয় করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছে। তার মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।