Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

নীরবতা ভেঙে নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতের

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নীরবতা ভেঙে নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতের

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তার জানাজায় বাধাদান, দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় হামলা, সারাদেশে কয়েক’শ নেতাকর্মীকে গ্রেপ্তার এবং মামলা দেয়ার প্রতিবাদে আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরীতে এবং রোববার (১০ সেপ্টেম্বর) দেশের অন্যান্য মহানগরীতে শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

 

বুধবার (৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে এ তথ্য জানান।

 

বিবৃতিতে তিনি বলেন, ‘সরকারের জুলুম-নির্যাতনের প্রতিবাদে গত ১৬ আগস্ট সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত ১৮ আগস্ট শুক্রবার দেশব্যাপী দোয়া অনুষ্ঠান এবং ২৩ আগস্ট বুধবার দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু সরকার সংবিধান স্বীকৃত শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচিতেও বাধা দিয়েছে।

 

সরকার সারা দেশে নেতাকর্মীদের বাড়ি-ঘরে, ব্যবসায় প্রতিষ্ঠানে এবং কর্মস্থলে গণগ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে বাড়ি-ঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। ’

 

তিনি আরও বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মী ও আলেমা-ওলামার মুক্তি এবং কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরীতে এবং রোববার (১০ সেপ্টেম্বর) দেশের অন্যান্য মহানগরীতে শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য আমি জামায়াতের সকল জনশক্তি, দেশের আপামর জনগণ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।