Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

নদীতে নিখোঁজের দু'দিন পর রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার

admin • 03 Sep 2022, 01:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নদীতে নিখোঁজের দু'দিন পর রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার
পিরোজপুরের কঁচা নদীর কুমিরমারা ফেরিঘাট থেকে নদীতে পড়ে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফির মরদেহ  দুইদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কেশদা খাল থেকে উদ্ধার করা হয় লাশটি।     আবদুল্লাহ বিন কাফি (৪০) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর পুত্র।     জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় সাতক্ষীরা নিজের কার্যালয় থেকে বরিশালে যাওয়ার পথে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কচাঁ নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।         আবদুল্লাহ বিন কাফির গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি ও আবদুল্লাহ বিন কাফি। রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে এসে পৌঁছালে গাড়ি ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে আবদুল্লাহ বিন কাফি মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি।     পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, নিখোঁজের দুইদিন পরে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি খাল থেকে আবদুল্লাহ বিন কাফির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।