Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি।

 

শনিবার (৪ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন কর্মসূচি ঘোষণাকালে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এবার কর্মসূচি শুরু করবো ইউনিয়ন পর্যায় থেকে। এরপর উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে। এরপর আমরা তাদের (সরকার) ক্ষমতা থেকে নামিয়ে জনগণের সরকার গঠন করব।’

তিনি বলেন, ঢাকায় যে কয়টি পদযাত্রার কর্মসূচি পালিত হয়েছে তাতে ব্যাপক সাড়া পড়েছে। এজন্য এবার এই কর্মসূচি তৃণমূল পর্যায়ে নিয়ে যাচ্ছেন। তিনি দলীয় নেতাকর্মীসহ সবাইকে কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।