Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
ক্রিকেট খেলাধুলা

দ্বিতীয়বার শিরোপা জিততে ইংল্যান্ডের লক্ষ্য ১৩৮

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দ্বিতীয়বার শিরোপা জিততে ইংল্যান্ডের লক্ষ্য ১৩৮

অস্ট্রেলিয়ায় চলমান টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপার লড়াইয়ে সহজ লক্ষ্য পেয়েছে ইংলিশরা।

নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ১৩৭ রান। দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপের শিরোপা জিততে ইংল্যান্ডের প্রয়োজন ১৩৮ রান।

 

মেগা ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি জস বাটলার। পাকিস্তানের হয়ে বাবর আজমের সঙ্গে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ রিজওয়ান।

 

প্রথম চার ওভার কোনো উইকেট না হারিয়েই কাটিয়ে দেন বাবর ও রিজওয়ান। পঞ্চম ওভারে প্রথম আঘাত হানে ইংল্যান্ড। ১৫ রান করা রিজওয়ানকে বোল্ড করেন স্যাম কুরান। মোহাম্মদ হারিস এদিন ৮ রানের বেশি করতে পারেননি। তাকে ফেরান বেন স্টোকস।

 

৪৫ রানে দুই উইকেট হারানোর পর ৩৯ রানের জুটি গড়েন বাবর আজম ও শান মাসুদ। আদিল রশিদের অবিশ্বাস্য ক্যাচে পরিণত হয়ে বাবর ফিরলে ভাঙে এ জুটি। পাকিস্তান অধিনায়ক করেন ৩২ রান।

 

স্টোকসের দ্বিতীয় শিকার হওয়া ইফতিখার আহমেদ আজ রানের খাতাই খুলতে পারেননি। এরপর দলকে এগিয়ে নিতে থাকেন শান মাসুদ ও শাদাব খান। কুরানের বলে ৩৮ রান করা শান ফিরলে ভাঙে দুজনের ৩৬ রানের জুটি।

 

শান আউট হওয়ার পরপরই আউট হন শাদাব। তিনি ২০ রান করেন। শেষদিকে পাকিস্তানের ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মাঝে। আর কেউই দুই অংকের ঘরে রান করতে পারেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।