Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
ক্রিকেট খেলাধুলা

সুখবর পেলেন সাকিব

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সুখবর পেলেন সাকিব

ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই পূরণ হতে যাচ্ছে সাকিবের সেই স্বপ্ন। ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে প্রটিয়ারা। তবে সমর্থকদের আগ্রহ সাকিবকে নিয়ে। কবে দেশে ফিরবেন এই অলরাউন্ডার?

 

জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর রাতে কিংবা শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ঢাকায় পা রাখবেন সাকিব। টাইগারদের সাবেক এই কাপ্তান দেশে ফেরার আগেই পেলেন এক সুখবর। লঙ্কা টি-টেন লিগে প্লাটিনাম ক্যাটাগরি থেকে সরাসরি দল পেলেন তিনি।

 

ডিসেম্বরে মাঠে গড়াবে আসন্ন লঙ্কা টি-টেন লিগ। যেখানে গল মারভেলসের হয়ে খেলবেন সাকিব। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বুধবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে এমনটা জানিয়েছে গল মারভেলস।

আগামী ১২ ডিসেম্বর টুর্নামেন্টটির পর্দা উঠার পর ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। ১০ দিনের এই টুর্নামেন্টে সাকিবের মতো বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের সঙ্গে শ্রীলঙ্কার সেরা ক্রিকেটারদের মিশেলে গঠন করা হবে দলগুলো।

 

লঙ্কা টি-টেন লিগে মোট ছয়টি দল থাকবে। প্রতিটি স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেটার থাকবেন সাতজন করে, শ্রীলঙ্কার স্থানীয় ক্রিকেটার থাকবেন দশজন। আজকে সন্ধ্যার মধ্যে যেকোনো দেশের ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে পারবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।