Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

‘দেশের শ্রমজীবীরা ৮ ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য হন’

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
‘দেশের শ্রমজীবীরা ৮ ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য হন’

আমাদের দেশের লাখ লাখ শ্রমজীবী মানুষ দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য হন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

নজরুল ইসলাম বলেন, আমরা বুকে হাত দিয়ে এ কথা বলতে পারব না যে, বাংলাদেশে দৈনিক আট ঘণ্টার বেশি কোনো শ্রমিককে কাজ করানো হয় না। যদিও আমাদের দেশের শ্রম আইন বলে ৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না।

 

তিনি বলেন, সরকার অত্যাবশ্যক পরিষেবা আইন করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে, শ্রমিকদেরও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এর মাধ্যমে দ্রুত সাজা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। শ্রমিক দিবসে এসব কালাকানুন বাতিলের দাবি জানানো হবে।

 

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আগামী পহেলা মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে একই কর্মসূচি পালিত হবে। আমরা তিনটার মধ্যে সমাবেশ করব, তারপরে শোভাযাত্রা করব বাংলামোটর পর্যন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।