Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

দেবীগঞ্জে ট্যাপেন্টা ট্যাবলেটসহ সাবেক ইউপি সদস্য আটক

admin • 11 Jul 2023, 08:24 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ট্যাপেন্টা ট্যাবলেটসহ সাবেক ইউপি সদস্য আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে ২'শ পিস নেশাজাতীয় ট্যাপেন্টা ট্যাবলেট সহ সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (১০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবু হোসেন এর নেতৃত্বে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ কলেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  এসময় ২০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট সহ আবুল কালাম আজাদকে নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

আটক আবুল কালাম আজাদ টোকরাভাসা ইউনিয়নের মতিয়ার পাড়া এলাকার মৃত আমির আলীর ছেলে। সে অত্র এলাকার সাবেক ইউপি সদস্য ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানায়, "জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম মাদক সহ একজনকে গ্রেফতার করে। এঘটনায় দেবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।