Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

দেবীগঞ্জে আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে শাহিন হত্যা চেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও তাঁর গ্রামবাসী।

 

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা'য় দেবীগঞ্জ পৌর সদরের দো-সীমানা এলাকায় গ্ৰামবাসীর আয়োজনে শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়।

   

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ৯ টায় দেবীগঞ্জ পৌসদরের দো-সীমানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ শাহিন(২০) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একই এলাকার লাল মিয়ার ছেলে তাহের। আহত শাহিন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।এঘটনায় শাহিনকে বাঁচাতে গিয়ে মিনার নামে আরেকজন আহত হয়।

 

এদিকে ঘটনার পরদিন (৫ ডিসেম্বর) শাহিনের মা মোছাঃ চন্দ্রবানু বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন তাহেরের পিতা লাল মিয়া, দুই ভাই আলমগীর হোসেন ও হাচান আলী।

   

অন্যদিকে এজাহার দাখিলের পাঁচদিন পেরিয়ে গেলেও প্রধান আসামীকে গ্রেফতার না করায় পরিবার ও গ্ৰামবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবন্ধনে গ্ৰামবাসী ও পরিবারের পক্ষ থেকে শাহিন হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি তাহেরকে গ্ৰেপ্তারের দাবি জানানো হয়।

 

মানববন্ধনে ছুরিকাঘাতে আহত শাহিনের মা বলেন, "আমার ছেলে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অথচ পুলিশ মামলার আসামীদের গ্রেফতার করছে না। আসামীর পরিবার আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।"

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "এবিষয়ে আমরা আন্তরিক আছি। আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।