Thursday, 3 September 2026
শিরোনাম
প্রবাস

দেখে নিন ২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া পাসওয়ার্ডগুলো

admin • 07 Dec 2023, 10:16 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেখে নিন ২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া পাসওয়ার্ডগুলো

দিন যত যাচ্ছে মানুষের জীবনে ইন্টারনেট নির্ভরতা তত বাড়ছে। ব্যাংকিং লেনদেন থেকে দৈনন্দিন কাজের অনেক কিছু এখন ঘরে বসে করা যাচ্ছে। এসবের বিপরীতে সাইবার জালিয়াতির ঘটনাও বাড়ছে।

ইন্টারনেট ব্যবহার করে কর্ম সম্পাদনে অনেক ক্ষেত্রেই পাসওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন পড়ে। যা ব্যবহারকারীর একান্তই ব্যক্তিগত। এমন তথ্য অন্যের হাতে গেলে বড় বিপত্তির মুখে পড়তে হতে পারে।

   

এজন্য ভালো এবং শক্তিশালী একটি পাসওয়ার্ড প্রয়োজন, যা আপনাকে অনেকটা সুরক্ষিত রাখতে পারে। তার ওপর অনেকে আবার দীর্ঘদিন ধরে পাসওয়ার্ড পরিবর্তন করেন না।

 

দুর্বল পাসওয়ার্ড আপনার তথ্য বেহাত হওয়ার জন্য দায়ী হতে পারে। ২০২৩ সালে অনেকে দুর্বল কিছু পাসওয়ার্ড ব্যবহার করেছেন, যেগুলো হ্যাকাররা মাত্র এক মিনিটেই হ্যাক করেছে।

নিচে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া পাসওয়ার্ডগুলো দেওয়া হলো–

123456 admin 12345678 123456789 12345 password Aa123456 1234567890 UNKNOWN 1234567 123123 111111 Password 000000 admin123 user 1111 P@ssw0rd root 654321 Pass@123 112233 102030

উপরের পাসওয়ার্ডগুলো হ্যাক করতে হ্যাকারদের কয়েক সেকেন্ড সময় লাগবে। সবসময় ছোট হাতের এবং বড় হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার মিশিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। শুধু সংখ্যা ও শব্দ মিলিয়ে পাসওয়ার্ড দিলে ঝুঁকি থেকে যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।